নিরাপত্তা টিপস

দৈনন্দিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

সতর্কতা
সন্তানকে অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে নিষেধ করুন

শিশুকে ছোট থেকেই শেখান — অপরিচিত কারো কাছ থেকে মিষ্টি, খাবার, খেলনা বা উপহার নেওয়া যাবে না। কেউ জোর করলে সাথে সাথে বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে জানাতে হবে।

সতর্কতা
সন্তানের সাথে কোড ওয়ার্ড ঠিক করুন

পরিবারে একটি গোপন কোড ওয়ার্ড ঠিক করুন। কেউ যদি আপনার সন্তানকে "আমি তোমার বাবার বন্ধু, তোমাকে নিয়ে যেতে এসেছি" বলে, তবে সন্তান যেন কোড ওয়ার্ড জিজ্ঞেস করে। কোড ওয়ার্ড না জানলে কখনো যাবে না।

অভিভাবকদের জন্য
শিশুকে হাঁটার পথ মুখস্থ করান

স্কুল যাওয়ার পথ, বাড়ির ঠিকানা, অভিভাবকের মোবাইল নম্বর — এই তথ্যগুলো শিশুকে মুখস্থ করান। কখনো কাউকে এই তথ্য বলতে নিষেধ করুন অপরিচিত হলে।

সতর্কতা
শিশুকে অপরিচিত কারো মোবাইল নম্বর দেবেন না

সতর্ক থাকুন। শিশুকে বলুন অপরিচিত কারো কাছ থেকে কিছু নেবেন না।

সতর্কতা
বাইরে যাওয়ার আগে জানান

পরিবারের কাউকে জানিয়ে বাইরে যান। কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন — জানিয়ে রাখুন।

হোম খুঁজুন নিরাপত্তা মেনু