কেউ নিখোঁজ হলে ধাপে ধাপে কী করবেন
আতঙ্কিত হলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। গভীর শ্বাস নিন এবং পরিকল্পনা করুন।
কে সর্বশেষ কোথায় এবং কখন তাকে দেখেছে — এই তথ্য লিখে রাখুন। কাছাকাছি থাকা লোকজনের কাছ থেকে নিশ্চিত করুন।
সাথে সাথে বাড়ির সবাইকে জানান এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিন — আত্মীয়, প্রতিবেশী, স্কুল, বন্ধু।
দ্রুত নিকটস্থ থানায় জানান এবং GD করুন। প্রয়োজনে ৯৯৯ ডায়াল করুন।
নিখোঁজ রিপোর্ট ফর্ম পূরণ করুন। আপনি একটি কেস আইডি পাবেন।
সাম্প্রতিক ছবি, উচ্চতা, পোশাক, বিশেষ চিহ্ন — যতটা সম্ভব তথ্য দিন।
সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে নিশ্চিত হোন। গুজব ছড়ানো ক্ষতিকর।
কেউ দেখেছেন বলে জানালে সেই তথ্য Nikhoj.site বা পুলিশের কাছে দিন। সরাসরি পরিবারের সাথে শেয়ার করা এড়িয়ে চলুন যাচাই ছাড়া।